ঈশ্বরগঞ্জ হাসপাতালে গ্রেপ্তার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

গত ১২ নভেম্বর একটি মানববন্ধনের সময় এনসিপি নেতা মোজাম্মেল হকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়। পরে হাসপাতালের একমাত্র নিরাপত্তাকর্মী শাকিলকে ডিউটিরত অবস্থায় পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকেই হাসপাতালের বাকি কর্মচারীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়—কারণ তারা শুনছেন মামলায় আরও কয়েকজনের নাম রয়েছে।

১৭ নভেম্বর সরেজমিন ঘুরে দেখা যায়—শিশু, অ্যানেসথেসিয়া, গাইনি, সার্জারি ও এনসিডি কর্নার—কোনোটিতেই চিকিৎসক বা স্টাফ নেই। মেডিকেল অফিসার কক্ষেও রোগীরা ভিড় করলেও চিকিৎসক অনুপস্থিত। ইপিআই কক্ষে টিকা কার্যক্রমও বন্ধ ছিল, কারণ টেকনোলজিস্ট ইলিয়াস খান আতঙ্কে কাজে আসেননি। পরে সাংবাদিকদের আশ্বাসে তিনি দায়িত্বে ফিরে আসেন। ইলিয়াস খান বলেন, ঘটনার দিন তিনি টিকা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন, কিন্তু তারপরও শুনছেন তাকে মামলায় আসামি করা হয়েছে।

আরএমও ডা. সুমাইয়া হোসেন লিয়া জানান, নিরাপত্তাকর্মী শাকিলকে ডিউটিরত অবস্থায় গ্রেপ্তারের পর সবাই ভীত। যদিও জরুরি বিভাগসহ সব সেবা চালু আছে, তবুও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি নিজেও মামলার আসামি হিসেবে নাম এসেছে বলে শুনেছেন, যদিও ঘটনার দিন তিনি ছুটিতে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, ঘটনা হাসপাতালের বাইরে ঘটেছে এবং এতে হাসপাতালের কেউ জড়িত নন। তবুও তাকে প্রধান আসামি করা হয়েছে বলে শুনেছেন। এজন্য তার অফিসিয়াল কাজ আপাতত জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

নিরাপত্তাকর্মী আটক হওয়ায় হাসপাতাল অরক্ষিত হয়ে পড়েছে বলে স্টাফরা জানান। চিকিৎসক, নার্স, কর্মচারীরা সবাই নিরাপত্তাহীনতায় ভোগছেন। এ প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনাটির ভিডিও ও তথ্য সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। নির্দোষ কাউকে গ্রেপ্তার করা হবে না।

পুরো হাসপাতালজুড়ে এখন উদ্বেগ—কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউ নিশ্চিত নন।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

42 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago