দুমকি উপজেলার মুরাদিয়ায় বিএনপি নেতা কাওসারের বিরুদ্ধে খাসজমির দোকান দখল নেওয়ার অভিযোগ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে পিতৃহারা যুবক ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদারের। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মহিউদ্দিন ও তাঁর বাবা খালেক হাওলাদার দীর্ঘদিন ধরে মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে রেকর্ডিও ও খাসজমির ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতেন। বাবার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তিনিই সেখানে নিয়মিত ব্যবসা চালিয়ে আসছিলেন।অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ভিটির প্রতি নজর পড়ে কাওসার মিরার। ১৪ সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে তাঁকে উচ্ছেদ করেন। রাতারাতি সেখানে নতুন দোকানঘর তুলে পোল্ট্রি ব্যবসা শুরু করা হয়। প্রতিকার চেয়ে বাজার কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে দাবি মহিউদ্দিনের।মহিউদ্দিন একজন থ্যালাসমিয়া আক্তান্ত রুগী। প্রতিমাসে তার শরীরে রক্ত নিতে হয়। তার একটা পা গ্রীল ব্যান্ডেজ থাকায় অক্ষম হওয়ার উপক্রম হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা হারিয়ে চরম কষ্টে আছেন তিনি। বাধ্য হয়ে সোমবার (১৭ নভেম্বর) লিখিত আবেদনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দাখিল করেছেন।মহিউদ্দিন অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর জোর করে দোকানঘরের সামনে মাটি ফেলা ও নানা বাধা সৃষ্টি করে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনকে জানালেও এতে কোনো বাধা সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রায় প্রতিবন্ধি ছেলে মহিউদ্দিনকে ওই ভিটির কিছু অংশে ছোট একটা দোকান করে দেয়ার জন্য কাওসার মিরাকে বলে ছিলাম। কিন্ত সে (কাওসার) অনুরোধ রাখেনি।অভিযুক্ত বিএনপি নেতা কাওসার মিরা দখলের অভিযোগ অস্বীকার করে নিজের ভিটিতে ব্যবসা করছেন বলে দাবি করেছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজর মো: এজাজুল হক অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, ইতিমধ্যে সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শণের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago