জেলা প্রতিনিধি,নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী। ঘটনার পর বন্দর থানায় আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী ইমরান হোসেন।রোববার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার এনায়েতনগর এলাকার জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বিজলী আক্তার আমেনা (৩০) কুমিল্লা জেলার কান্দাইল গ্রামের বাহার মিয়ার মেয়ে এবং ইমরান হোসেনের স্ত্রী।ইমরানের সাথো বিজলীর এটা দ্বিতীয় বিয়ে। তাদের প্রেমের সম্পর্কের পর ৯ মাস আগে তাদের দুজনের বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক ও তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হতো। রাতে স্বামী ইমরানের মোবাইল নিয়ে তার ভাগিনার সঙ্গে কথা বলছিল বিজলী। এসময় ইন্টারনেটের ডাটা (মেগাবাইট) নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ইমরান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গৃহবধূ বিজলী আক্তার আমেনাকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…