বৈষম্যবিরোধী আন্দোলনে মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় আইনজীবী আব্দুল হকের দুই দিনের জেলগেট রিমান্ড

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে সোনার দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া এজাহারনামীয় ১২ নম্বর আসামি আইনজীবী নেতা এ্যাডভোকেট মোঃ আব্দুল হক প্রামানিকের দুই দিনের জেলগেট রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎রোববার (১৬ নভেম্বর ২০২৫) রংপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (পুলিশ ফাইল) আদালতের বিচারক মোঃ রাশেদ হোসাইন এ আদেশ দেন।

‎মামলার তথ্য অনুযায়ী, কোতয়ালী থানার মামলা নং–২৭, তাং–২৯/০৮/২০২৪, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/২০১/৩০২/৩৪ দণ্ডবিধি এবং জি আর নং–৪০১/২৪ (কোতয়ালী) মূলে আইনজীবী নেতা এ্যাড. আব্দুল হক প্রামানিককে গ্রেফতার করা হয়। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক ও রংপুর বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

‎রোববার আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সামিউল আলম পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড না দিয়ে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

‎উল্লেখ্য, মিলন হত্যাকাণ্ডের ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবে এ মামলায় ইতোমধ্যে একাধিক আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago