ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা–কর্মীসহ দুই শতাধিক ব্যক্তি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিনাউটি ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন এবং স্থানীয় মেম্বার মজু মিয়া এ যোগদানের নেতৃত্ব দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, পরিচালনায় ছিলেন মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমির শিবলী নোমানি এবং উপজেলা সেক্রেটারি গোলাম।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, সাবেক শিবির নেতা আমীর হোসেন, ইমরান হোসেন, মাওলানা আব্দুল হালিম, মনির হোসেনসহ আরও অনেকে।

নতুনদের স্বাগত জানিয়ে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে অবস্থান নেবে এবং জোটকে সমর্থন করবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago