গত বছরের জুলাই-অগাস্টে দেশব্যাপী গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গঠিত মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায়ের মূল অংশ পাঠ করছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। তিনি জানিয়েছেন, পুরো রায়টি ৪৫৩ পৃষ্ঠা জুড়ে এবং এটি ছয়টি পৃথক ভাগে উপস্থাপন করা হবে।ট্রাইব্যুনাল গঠনে তার সঙ্গে আরও রয়েছেন সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সম্পূর্ণ রায় পড়তে মোটামুটি এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত রয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত কয়েকজনের স্বজন ও আন্দোলনে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি। তাদের মধ্যে আছেন নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামছি আরা জামান এবং নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। এছাড়াও উপস্থিত আছেন আন্দোলনে আহত কয়েকজন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে রায় ঘোষণার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…