দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য কামাল উদ্দিনের অবসরজনিত বিদায় ও স্মৃতি চারণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ্য কামাল উদ্দিনের অবসরজনিত বিদায় ও স্মৃতি চারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ই নভেম্বর ( রবিবার) সকাল ১১ টার সময় কলেজ প্রাঙ্গণে আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের আয়োজনে এই বিদায় ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য রেহানা কুলের সভাপতিত্বে প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক সাইফুল ইসলাম।

বিদায়ী অধ্যক্ষ্য কামাল উদ্দিনের উদ্দেশ্যে এময় বিদায়ী স্বরচিত কবিতা পাঠ করনে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও মানপত্র পাঠ করেন সহকারী অধ্যাপিক মরিয়ম খাতুনসহ কলেজের শিক্ষার্থীবৃন্দ।

বিদায় ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ্য কামাল উদ্দিন বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন অনেক কষ্ট ও ত্যাগের মাধ্যমে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে। কলেজ প্রতিষ্ঠা থেকে পরিচালনা করতে গিয়ে এযাবৎ পর্যন্ত যারা সবসময় সহযোগিতা করে করেছেন সেই সব কলেজ পরিচালনাকারী গভর্নিং বডির সদস্য, ছাত্র ছাত্রী ও এলাকাবাসীর স্মৃতি চারণ করে তিনি বলেন তাঁদের নিরলস চেষ্টা ছাড়া এই কলেজ প্রতিষ্ঠা করা সম্ভব হত না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা গভর্নিং বডির সদস্য দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন আমাদের বিদায়ী কামাল উদ্দিন অধ্যক্ষ্য স্যারের হাত ধরে হাটি হাটি পা পা করে দামুড়হুদার প্রানের শিক্ষা প্রতিষ্ঠানটি আজ এই এলাকার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করেছে। উনি যে পরিশ্রম করে আজ অবধি এই কলেজের অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণা অক্ষরে লেখা থাকবে। এসময় তিনি আগামীতে বিএনপি সরকার গঠন করলে কলেজে মাস্টার্স কোর্স চালু করার ঘোষণা দেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপ-ধাক্ষ্য জিন্নাত আলী, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য হামিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, কলেজ পরিচালনাকারী গভর্নিং বডির সদস্য আশাবুল হক, জাহিদুল ইসলাম, ওয়াজেদুল হাসান,জাহাঙ্গীর আলম, হাবীবুর রহমান, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা ফাহমিদা রহমান

প্রভাষক মিল্টন কুমার শাহার সঞ্চলায় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আনিসুজ্জামান মল্লিক, শরিফুল ইসলাম, নূর কুতুব উল আলম, হাসিবুল আলম, আমিনুর রহমান, রফিকুল ইসলাম, নাইব্রেরীয়ান সাজ্জাদ হোসন প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী অধ্যক্ষ্য কামাল উদ্দিন ও তাঁর পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আনুষ্ঠানিকতার এক পর্বে বিদায়ী অধ্যক্ষের হাতে সম্মাননা স্বারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

শেখ হাতেম, দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

47 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

1 hour ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago