মবে জড়িতদের ছাড় নয়, নেওয়া হচ্ছে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মবের (গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতা) ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগে এমন অনেক ঘটনা ঘটলেও খবর পেতাম না। এখন বিস্তৃত পরিসরে (অপরাধ পর্যালোচনার প্ল্যাটফর্ম) মাধ্যমে সব তথ্য পাওয়া যাচ্ছে। আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি।

তিনি আরও বলেন, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করতে সময় লাগলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাকেও আইনের আওতায় আনা হবে।ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন সমস্যা দেখা দিলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তা মোকাবিলা করেছে। তবে কারখানার সংখ্যা যেহেতু বাড়ছে, তাই এই বাহিনীর জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

উত্তরা পূর্ব থানার কিছু সমস্যা ছিল উল্লেখ করে তিনি বলেন, থানা পরিদর্শনের পর সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে।জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াতের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেও প্রস্তুত থাকতে হয়। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। পাঁচ থেকে ছয় মাস সময় হাতে আছে। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, যারা নির্বাচনে অংশ নেবে, তাদের উচিত প্রস্তুতি নেওয়া। অভিযোগের রাজনীতি না করে, মাঠে থাকা উচিত। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।

এ সময় পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago