রাজবাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী আলীনেওয়াজ মহম্মদ খৈয়ম এর মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে ঢাকা–খুলনা মহাসড়ক ও রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক দলের সহ–সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়ার সমর্থকরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সহস্রাধিক নেতাকর্মীরা বয়কট স্লোগান, ব্যানার–প্ল্যাকার্ড ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছবি সংবলিত পোস্টার হাতে সড়কে অবস্থান নেন। তারা খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে প্রার্থী ঘোষণার দাবি জানান। অবরোধকারীরা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকজন কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় ত্রিমুখী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, “বিএনপির তৃণমূল কর্মীরা ক্ষুব্ধ।মাঠে–ময়দানে যারা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, সেই নেতা আসলাম মিয়াকে বাদ দিয়ে সংস্কারপন্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার ফলে কর্মীদের মাঝে বিভাজন তৈরি হয়েছে। নেতাদের উচিত দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, “তৃণমূলের মতামত উপেক্ষা করে চাপিয়ে দেওয়া মনোনয়ন আমরা মেনে নেব না। এই আসনে প্রকৃত জনপ্রিয় প্রার্থী অ্যাডভোকেট আসলাম মিয়া। দলকে বাঁচাতে হলে তৃণমূলের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দিতে হবে।
রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া বলেন, “এই মনোনয়ন তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র। গত ১৭টি বছর স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করাসহ রাজবাড়ী জেলা বিএনপিকে টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা করেছেন এই আসলাম মিয়া অথচ এই সংগ্রামী নেতাকে বাদ দিয়ে সংস্কারপন্থী নেতা আলী নেওয়াজ মাহমুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আমাদের নেতা তারেক রহমানকে অনুরোধ করবো, তিনি রাজবাড়ী তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আস্থার প্রতীক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়াকে মনোনয়ন দিয়ে রাজবাড়ী বাসীর চাওয়া পূর্ণতা দিক।
সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী বলেন, “আমরা এই অবৈধ মনোনয়ন মানি না। যে নেতা গত ১৭ বছর রাজপথে লড়াই করে গেছে, তাকে বাদ দিয়ে সংস্কারপন্থি নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা এই মনোনয়ন প্রত্যাখ্যান করছি। দ্রুত আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে অ্যাডভোকেট আসলাম মিয়াকে মনোনয়ন দিতে হবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “অবরোধ তুলে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago