পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে ফেরার পথে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী চান্দেরহাট বিওপি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চান্দেরহাট বিওপি কোম্পানি কমান্ডার মো. জামাল হোসেন জানান, বিকেল প্রায় ৪টার দিকে সীমান্ত পিলার ৩৩৩/৫-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে বিজিবির নিয়মিত টহলদল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী চার জনকে শনাক্ত করে আটক করে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন এই সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধ পারাপার রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুর কোতোয়ালি থানার চিত্র রায় পাড়ার শ্রী লিটন রায় (২৫),

একই থানার গোবিন্দপুর দাঙ্গা এলাকার মৃত মাধব বর্মনের ছেলে প্রন্তোস রায় (২১), বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামের রনজিত রায় (২০),বীরগঞ্জ উপজেলার চারুলিয়া এলাকার উত্তম রায় (২০)।

বিজিবি জানায়, এরা প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কাজের খোঁজে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে বিভিন্ন সময় সেখানে মানবেতর জীবনযাপনের কারণে দেশে ফেরার চেষ্টা করছিল।
আটক চারজনকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

1 hour ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago