তজুমদ্দিনে বিএনপির প্রার্থী মেজর হাফিজকে গণসংবর্ধনা

ভোলার তজুমদ্দিন  উপজেলায় ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মদকে উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার  (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে  এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ  বলেন, ‘আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করছি। গত ১৭ বৎসর আওয়ামী দুঃশাসনের মতো দুঃশাসনকাল কেউ দেখেনি। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাজারো নেতাকর্মীদের গুম,খুন করেছে। আর আপনারা আমাকে ভোট দিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন সে জন্য সব সময় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।আমি তজুমদ্দিনের নদী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দেখেছি। পানি সম্পদ মন্ত্রী হওয়ার পর নদী ভাঙ্গন রক্ষার জন্য ব্লক বসিয়েছি। একাধিকবার এমপি, মন্ত্রী হয়েও সাধারণ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম নিজের জন্য কোন বাড়ি গাড়ি করিনি, এখনো ঢাকায় বাবার বানানো বাড়িতেই থাকি। আর ১৭ বৎসর আপনারা কোন ভোট দিতে পারেন নি।ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেখানে আপনারা খুশিমতো যাকে ইচ্ছে ভোট দিতে পারবেন। আওয়ামিলীগ মনে করতো তারা ১০০ বৎসর ক্ষমতায় থাকবে কিন্তু তারা ভুলেই গেছে আল্লাহ কখনো কখনো অপরাধীকে   ছাড় দেন কিন্তু একেবারে ছেড় দেন না।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সকল  নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন বিএনপির বড় একটি অংশ।
দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলা বিএনপি দুটি ভাগে বিভক্ত ছিলো একটি হলো মেজর হাফিজ উদ্দিনের সমর্থক অন্যটি তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সমর্থক। নির্বাচন মুখী পরিবেশে বিএনপির একটি অংশ উপস্থিত না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা কাজ করছে।
গণসংবর্ধনায় অনুপস্থিতির বিষয় মুঠোফোনে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান  জানান তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায়  ঢাকায় রয়েছে, আজকের তজুমদ্দিনে যে গন সংবর্ধনা অনুষ্ঠান সে বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মেদের সাথে এই বিষয়ে জানার জন্য  মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগের সুযোগ হয়নি।
নুরুন্নবী রাসেল, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago