রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করতে নির্বাচন কমিশন বিস্তারিত খসড়া আচরণবিধি প্রকাশ করেছে।
আজ রবিবার (১৬ নভেম্বর) প্রকাশিত এই নির্দেশনায় মনোনয়নপত্র সংগ্রহ থেকে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অনুসরণযোগ্য নিয়মসমূহ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
খসড়া আচরণবিধিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা, নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করতেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে প্রার্থীদের সমান নির্বাচন–পরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা প্রতিরোধই আচরণবিধির মূল উদ্দেশ্য।
নির্দেশনা অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রতিটি প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে নিতে পারবেন। ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রচারণায় যানবাহন, ব্যান্ডপার্টি, মাইক বা শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কেবল সাদা-কালো লিফলেট ব্যবহার করা যাবে; পোস্টার লাগানো বা দেয়ালে লিখন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ভোটের দিন ভোটারদের বৈধ পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থী, পোলিং এজেন্ট ও কর্তব্যরত কর্মকর্তাদের বাইরে অন্য কারও কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। বুথের ভেতরে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। ব্যালট পেপারের ছবি তোলা বা বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নির্বাচনের দিন ভোটার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। ভোটার স্লিপ বিতরণ করা যাবে, তবে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে নয়। অস্ত্র, লাঠিসোটা বা বিস্ফোরক জাতীয় কোনো ধরনের সরঞ্জাম বহন নিষিদ্ধ থাকবে। ভোটারকে প্রভাবিত করতে খাবার, উপহার, অর্থ বা সুবিধা দেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ।
আচরণবিধি লঙ্ঘন করলে ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল বা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মতামত গ্রহণের জন্য নির্বাচন কমিশন আচরণবিধিটির ওপর লিখিত প্রতিক্রিয়া আহ্বান করেছে।
* খসড়া আচরণবিধি প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫
* মতামত দাখিল: ১৭ নভেম্বর, সকাল ১০টা–বিকেল ৪টা, প্রো-ভিসি কার্যালয়
* চূড়ান্ত আচরণবিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫
মতামত দাখিলের সময় শিক্ষার্থীদের পূর্ণ নাম, বিভাগ, সেশন, আইডি নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচনের আগে ও পরে যেকোনো ধরনের উত্তেজনা, আতঙ্ক বা ভীতি–সৃষ্টিকারী কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন–পরবর্তী সময়ে সকলের প্রতি সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…