কুমিল্লায় বাহারের মেয়ে সুচির টাকায় মিছিল করতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৪ জন আটক

দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেয়া স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও মিছিল করার সময় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী । আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লায় অরাজকতা,আইনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সুচির টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ নগরীর টমছম ব্রিজ, বাদুরতলা ও ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জন আটক করা হয়। এছাড়াও কুমিল্লা জেলা বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে ।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, নগরীর বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ ছাত্রলীগ নাশকতার পরিকল্পনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জনকে মিছিল করার সময় আটক করা হয়েছে।

কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন বলেন, কুমিল্লায় যারা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতরাত ও আজ ভোরে নাশকতা করার সময় ৪৪ জনকে আটক করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago