গঙ্গাচড়ায় বিএনপির ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত

‎রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের প্রতিনিধিদের অংশগ্রহণে উপজেলা মাল্টি পারপাস হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রংপুর–১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন, ‘ভোট ভিক্ষা করে নেওয়ার বিষয় নয়, পেশিশক্তি বা টাকার প্রভাবে আদায় করারও জিনিস নয়—ভোট অর্জন করতে হয় মানুষের ভালোবাসা ও প্রার্থীর যোগ্যতার মাধ্যমে।’

‎তিনি আরও বলেন, ‘ভোট ভালোবাসা ও যোগ্যতার ভিত্তিতেই অর্জিত হয়। সেই ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন বলেই আজ আমি মোকাররম হোসেন সুজন। আপনাদের আস্থা ও বিশ্বাসের কারণেই তারেক রহমান আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার নেতা।’

‎সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ওহেদুজ্জামান মাবু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন লিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু।

‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতাস, উপজেলা কৃষকদলের সদস্যসচিব শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মজনু, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাচু ও উপজেলা তাঁতীদলের সভাপতি হাসান আলী।

‎সমাবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago