Categories: খেলা

হামজার স্বপ্নের একাদশে মেসি-রোনালদো, নেই পেলে-ম্যারাডোনা

বাংলাদেশের ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী প্রকাশ করেছেন নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ। এই একাদশে জায়গা হয়নি ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার। তবে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে রেখেছেন তার পছন্দের একাদশে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হামজা জানিয়েছেন, তার পছন্দের একাদশটি সাজানো হয়েছে ৪-৩-৩ ফরমেশনে।দলের কোচ হিসেবে তিনি বেছে নিয়েছেন পেপ গার্দিওলাকে। গোলরক্ষক হিসেবে আস্থা রেখেছেন ম্যানুয়েল নয়ারের ওপর।

রক্ষণভাগে জায়গা পেয়েছে দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক ও রবার্তো কার্লোস। মধ্যমাঠে আছেন জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও এনগলো কান্তে।হামজা আক্রমণভাগেও বিশেষভাবে মন দিয়েছেন। দুই প্রান্তে খেলবেন মেসি ও রোনালদো, এবং মূল স্ট্রাইকার হিসেবে রয়েছেন রোনালদো নাজারিও। হামজা জানিয়েছেন, তার এই একাদশে মূলত গেল শতাব্দির শেষ এবং চলতি শতাব্দির খেলোয়াড়রাই রয়েছেন, কারণ তিনি সরাসরি তাদের খেলা দেখেছেন। তাই তার একাদশে পেলে, ম্যারাডোনা কিংবা ইয়োহান ক্রুইফদের মতো সর্বকালের অন্যতম সেরাদের তাই জায়গা মেলেনি।

হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ

গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার
ডিফেন্ডার : দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডাইক, রবার্তো কার্লোস
মিডফিল্ডার : জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগলো কান্তে
আক্রমণভাগ : লিওনেল মেসি, রোনালদো নাজারিও, ক্রিস্তিয়ানো রোনালদো
কোচ :  পেপ গার্দিওলা।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago