গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারে ব্যাংকটির মাওনা শাখায় এ হামলা হয়।
গ্রামীণ ব্যাংকের অঞ্চল ব্যবস্থাপক (এরিয়া ম্যানেজার) মো. আব্দুর রাজ্জাক জানান, পর পর দুটি পেট্রল বোমা ছোড়া হয়। এতে সাইনবোর্ড পুড়ে গেলেও অন্য কোনো ক্ষতি বা কেউ হতাহত হননি।তবে এ হামলার পর মুহূর্তে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গ্রামীণ ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রেহানা পারভীন জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে ৭ থেকে ৮ জনের দুর্বৃত্তদল ব্যাংকটির প্রধান ফটক খোলার চেষ্টা করে। একপর্যায়ে তারা পর পর দুটি পেট্রল বোমা ছোড়ে। এরমধ্যে একটি ব্যাংকের ওই শাখাটির সীমানাপ্রাচীরের ভেতর, আরেকটি বাইরে বিস্ফোরিত হয়।বিস্ফোরিত পেট্রল বোমায় সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেলেও অন্যকিছু ক্ষতি হয়নি। তবে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, ‘পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনার পর পরই পুলিশ সেখানে পৌঁছে আলামত উদ্ধারসহ তদন্ত শুরু করেছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…