সাভারে শ্রমিক পরিবহনকারী বাসে আগুনঃ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায় পার্কিং করে রাখা শ্রমিক পরিবহনকারী মিনিবাসে আগুন লেগেছে। আগুনের তাপে ঘুম ভেঙে গেলে বাস থেকে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান বাসটির চালক। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৩৩ মিনিটের দিকে এক ব্যক্তি দৌড়ে এসে সাভার ফায়ার স্টেশনে বাসে আগুন লাগার তথ্য জানায়। খবর পেয়ে দ্রুত সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির চালক সেলিম মিয়া বলেন, ‘বাসটি দিয়ে একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করা হয়।শনিবার রাতে শ্রমিকদের নামিয়ে দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্নের পাশে গাড়িটি পার্কিং করে ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনে হঠাৎ আগুন লাগলে আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এসময় জীবন বাঁচাতে বাস থেকে লাফিয়ে নেমে যাই। প্রথমে আমি বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।’

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে মিনিবাসটিতে আগুন লাগে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিভাবে বাসটিতে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাসের পেছনের অংশে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে ১৬ ও ১৭ নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর আগে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় একটি পিকআপ ভ্যান ও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফয়সাল, সাভার (ঢাকা) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

43 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

1 hour ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago