বাংলাদেশে প্রথমবার ২১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারি ঋণ

বাংলাদেশের সরকারি ঋণ প্রথমবারের মতো ২১ লাখ কোটি টাকার সীমা অতিক্রম করেছে। অর্থ বিভাগের সদ্য প্রকাশিত ঋণ বুলেটিনে বলা হয়েছে, চলতি বছরের জুন শেষে সরকারের মোট দায় দাঁড়িয়েছে ২১ দশমিক ৪৪ ট্রিলিয়ন টাকা। মাত্র এক বছরের ব্যবধানে এ ঋণ বেড়েছে প্রায় ১৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৮ দশমিক ৮৯ ট্রিলিয়ন টাকা।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, সরকারি ঋণের বড় অংশই এখন বিদেশি উৎস থেকে নেওয়া। বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৯ দশমিক ৪৯ ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের প্রায় ৪৪ শতাংশ। গত পাঁচ বছর ধরে এ অংশটিই সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ২০২১ সালে যেখানে বৈদেশিক ঋণ ছিল ৪ দশমিক ২০ ট্রিলিয়ন টাকা, সেখানে এখন তা দ্বিগুণেরও বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, কোভিড–পরবর্তী অর্থনীতিকে টিকিয়ে রাখতে বাজেট সহায়তা, পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় প্রকল্পের অর্থায়ন বৈদেশিক ঋণ বাড়ার অন্যতম কারণ।

অভ্যন্তরীণ উৎস থেকেও সরকারের ঋণভার আগের বছরের তুলনায় কম নয়। গত অর্থবছর শেষে অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ ট্রিলিয়ন টাকা, যা আগের বছরের ১০ দশমিক ৭৬ ট্রিলিয়ন টাকার চেয়ে প্রায় ১১ শতাংশ বেশি। মাত্র চার বছর আগে ২০২১ সালে এ ঋণের পরিমাণ ছিল ৭ দশমিক ২২ ট্রিলিয়ন টাকা—অর্থাৎ এখানেও বৃদ্ধি উল্লেখযোগ্য।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ বাজারে সরকারের ধার নেওয়ার প্রবণতা বেড়ে গেলে বেসরকারি খাতের জন্য ব্যাংকঋণের সুযোগ কমে যায়—যা বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অর্থনীতি বিশেষজ্ঞরা মনে করেন, রাজস্ব সংগ্রহ কাঙ্ক্ষিত হারে না বাড়ায় সরকারকে বারবার ধার নিতে হচ্ছে। রাজস্ব বাজেট উদ্বৃত্ত না থাকায় উন্নয়ন ব্যয়ের বড় অংশই নির্ভর করছে ঋণের ওপর।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–এর সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আদায় বাড়াতে না পারলে সরকারের ঋণের ওপর নির্ভরতা আরও বাড়বে। উন্নয়ন ব্যয় বজায় রাখতে সরকারি খাত বারবার নতুন ঋণের দিকে ঝুঁকছে—যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

অর্থনীতিবিদদের ভয়—ঋণের এ ধারাবাহিক বৃদ্ধি ভবিষ্যতে সুদ পরিশোধের চাপ বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারের মোট বাজেট ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশই সুদ পরিশোধে চলে যাচ্ছে। ঋণের বোঝা যত বাড়ছে, ততই নতুন প্রকল্প বাস্তবায়ন ও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করার সুযোগ সংকুচিত হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, রাজস্ব প্রশাসনে সংস্কার, করনেট সম্প্রসারণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বাড়ানো ছাড়া এই প্রবণতা থামানো কঠিন হবে।

সরকারি ঋণ ২১ লাখ কোটি টাকা ছাড়ানোর বিষয়টি শুধু একটি পরিসংখ্যান নয়—এটি অর্থনীতির ওপর বাড়তি চাপ ও ভবিষ্যৎ বাজেট কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত। দেশের চলমান উন্নয়নধারাকে স্থিতিশীল রাখার জন্য এখনই প্রয়োজন রাজস্ব আয় বাড়ানো, ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় বন্ধ করা।

এ আর জসিম

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

48 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

60 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago