আজ রেল দিবসঃ দেড়শ বছরেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রংপুর রেলওয়ে স্টেশন

আজ ১৫ নভেম্বর, রেল দিবস। দেশের রেল যোগাযোগের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হিসেবে প্রতি বছর এ তারিখে রেল দিবস পালন করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত চালু হয় দেশের প্রথম ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন।

‎এদিকে, ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত রংপুর রেলওয়ে স্টেশনটি প্রায় দেড়শ বছরের পুরোনো এক ইতিহাস বহন করছে। তবে এই দীর্ঘ সময়ে স্টেশনটির নামের ভার বাড়লেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে। ১৯৪৪ সালের পর অর্থাৎ গত ৮০ বছরে স্টেশনটির দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি, যা বিভাগীয় শহর হিসেবে রংপুরের মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক। বর্তমানে রেলযাত্রীদের কাছে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, কারণ কর্তৃপক্ষ চাহিদার ২০ ভাগ টিকিটও সরবরাহ করতে পারছে না। অনলাইন এবং কাউন্টার উভয় মাধ্যমেই টিকিট পেতে যাত্রীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।

‎রংপুর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন রংপুর এক্সপ্রেস, এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে যাত্রাবিরতি দেয়। এই দুটি ট্রেন প্রতিদিন গড়ে প্রায় ৬৫০ যাত্রী পরিবহন করে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেসে রংপুরের জন্য আসন বরাদ্দ মাত্র ১৫৪টি এবং রংপুর এক্সপ্রেসে ১৯৯টি। ফলে দুটি ট্রেনেই টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

‎যাত্রীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরে বলছেন, চাহিদার তুলনায় টিকিট অপ্রতুল হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ষাটোর্ধ্ব যাত্রী আবদুল্লাহ জানান, কাউন্টারে টিকিট না পেয়ে তাকে অনলাইনে টিকিট কাটতে বলা হয়, যা তার মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন।

‎স্থানীয় বাসিন্দা কামরুল এবং তহমিনা বলেন, স্টেশনের বেহাল দশা, যাত্রী ছাউনি ও ফুটওভার ব্রিজের অভাব, এবং টিকিট পাওয়ার ভোগান্তিতে পড়তে হয়। তারা ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।

‎নিয়মিত যাত্রী সুজন মিয়া অনলাইন টিকিট কাটার ভোগান্তি, সিন্ডিকেট এবং নেটওয়ার্ক সমস্যার কথা উল্লেখ করেছেন।

‎রংপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন।

‎রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী এবং রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ দ্রুত রংপুর রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ এবং নূন্যতম আরও দুটি আন্তঃনগর ট্রেন বরাদ্দের দাবি জানিয়েছেন।

‎তারা বলছেন, দেশ যখন মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে, তখন উত্তরাঞ্চলের অন্যতম বড় শহর রংপুরের রেলসেবা সীমাহীন দুর্ভোগের আরেক নাম হয়ে আছে।

‎রংপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আবদুল্লাহ আল মামুন জানান, এখন শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং ঢাকাগামী ট্রেনের টিকিট ১০ দিন আগে থেকে বিক্রি শুরু হয়। তিনি আরও বলেন, সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে তাদের এখানে কিছু করার নেই।

‎এই পরিস্থিতি রংপুরবাসীর জন্য একটি বড় চ্যালেঞ্জ, যেখানে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে, সেখানে রংপুর রেলওয়ে স্টেশন অবহেলা ও দুর্ভোগের প্রতীক হয়ে আছে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago