পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃ মুরাদিয়া নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজিজ আহমেদ কলেজ ছাত্রদলের আয়োজনে আন্তঃ মুরাদিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসরাত হোসেন শাহিনের সভাপতিত্বে ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু ঈসা শরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা, আলপত লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ তৌকির আহমেদ শাবাব। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. মোঃ মহিব্বুল্লাহ রুবেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, পটুয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আবুবকর সিকদার, দুমকি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন শাহাদাত,সরকারি জনতা কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন।খেলাটি পরিচালনা করেন হাসিব,মোমিন,নাইম,আবু সাইদ,মোমান,শাওন,নাইম মৃধা,তানভির।খেলায় আল্লাহর দান টাইলস এন্ড স্যানিটারীকে ৩ – ১ গোলে পরাজিত করে চরগরবদী বয়েজ।খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…