রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী মোটরসাইকেল শোডাউনের সময় দুর্ঘটনার শিকার হয়ে এক কর্মী মারা গেছেন। আহত হন আরও তিনজন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জামায়াত কর্মীর নাম নুর আলম (৫৮)। তিনি রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলির ছেলে। আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রংপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে অংশ নেন নুর আলম। শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নুর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নুর আলমের মোটরসাইকেলটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা খেলে তাঁর পেছনে থাকা আরও দুই-একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে তিনজন আহত হন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘শুনেছি, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’
এই দুর্ঘটনা নির্বাচনী উত্তাপের মধ্যে এলাকায় শোকের ছায়া ফেলেছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…