গাজীপুরে স্ত্রীর গলা কাটা মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত স্বামী

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বাসা থেকে রহিমা খাতুন (৩৫) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় ওই নারীর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহত ইমরান হোসেন (৪০) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ীর নওয়াব আলী মার্কেট এলাকার ‘একতা ভিলা’র পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রী ও ১৬ বছর বয়সী মেয়েকে নিয়ে থাকতেন ইমরান হোসেন। রহিমা খাতুন ও ইমরানের এটি ছিল দ্বিতীয় বিয়ে। পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মতবিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর ইমরান আত্মহত্যার চেষ্টা করেছেন নাকি ঘটনায় অন্য কেউ জড়িত তা তদন্ত করছে পুলিশ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রীর মরদেহের পাশেই স্বামী গলা কাটা অবস্থায় অচেতন হয়ে পড়ে ছিলেন।পুলিশ ঘটনাস্থলে এসে রহিমা খাতুনের মরদেহ মর্গে পাঠায়। আর ইমরানকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

ওসি আরো জানান, এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমরানের জ্ঞান ফিরলে ঘটনার রহস্য উন্মোচিত হবে।

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago