রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন পীরগঞ্জের মাসুম বিল্লাহ

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন পীরগঞ্জের জনপ্রিয় তরুণ নেতা মাসুম বিল্লাহ। তিনি জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ও রংপুর বিভাগীয় উপকমিটির সদস্য।

‎শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।

‎তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি স্থানীয়ভাবে জনসম্পৃক্ত ও ইতিবাচক রাজনীতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।

‎পীরগঞ্জের সার্বিক উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে তিনি এনসিপির ব্যানারে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন।

‎তিনি বলেন, পীরগঞ্জের মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও ভালোবাসা। আমি চাই, রাজনীতি হোক সেবা ও উন্নয়নের হাতিয়ার। তরুণদের নেতৃত্বে আমরা পীরগঞ্জকে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সম্প্রীতির মডেল সমাজে রূপান্তরিত করবো।

‎দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, তরুণ ও শিক্ষিত সমাজের প্রতিনিধিত্ব করতে সক্ষম এমন প্রার্থী হিসেবে মাসুম বিল্লাহ পীরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

7 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago