রংপুর–১: নির্বাচনী এলাকায় জামায়াতের বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর–১ আসনে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে শোডাউনটি শুরু হয়ে সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি হয়ে বেতগাড়ি ইউনিয়ন পাড়ি দেয়। পরে রংপুর সিটি কর্পোরেশনের বুড়িরহাট ঈদগাহে এসে শোডাউনটির সমাপ্তি ঘটে। প্রায় ১০ থেকে ১২ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই শোডাউন।
শোডাউন পরবর্তী সময়ে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, ‘দিনব্যাপী শোডাউনের পরিকল্পনা থাকলেও দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির কারণে জুমার আগেই শেষ করতে হলো।’ তিনি আরও বলেন, ‘আজকে হাজার হাজার মোটর সাইকেল ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।’
উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, ‘শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল অংশ নেয়। এর পাশাপাশি কার, মাইক্রোবাস, পিকআপও শোডাউনে ছিল। উপজেলার নয়টি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সংসদীয় এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গনি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির এডভোকেট মাহাবুবুল আলম,সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago