বরিশাল-১ আসনে এনসিপি’র প্রার্থী মাজহারুল ইসলাম নিপু

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ ( গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে মাজহারুল ইসলাম নিপুকে।
তিনি (নিপু) এনসিপির আগৈলঝাড়া উপজেলা সমন্ময় কমিটির প্রধান সমন্ময়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কার্যালয় থেকে তাকে মনোনীত করেন পার্টির নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ন সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, জেলার যুগ্ন সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগরের সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্যরা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল-১ আসনের এনসিপি মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু বলেন, স্বাধীনতার দীর্ঘবছর পরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ এক শ্রেণির শাসকের শোষণের শিকার হয়েছেন। তাই আমরা শাসক নয়, সেবক হিসেবে সবার জন্য কাজ করতে চাই।
এ জন্য তিনি (মাজহারুল ইসলাম নিপু) বরিশাল-১ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে দোয়া ও আর্শীবাদ কামনার পাশাপাশি ভোট প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, জামায়াতে ইসলামী থেকে হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী মনোনয়ন পেয়েছেন।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago