ময়মনসিংহে বিজিবির অভিযানে ২৫৮ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

ময়মনসিংহের ৩৯ বিজিবি শেরপুর জেলার নালিতাবাড়ীর গোমরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে।
১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার ভোররাত প্রায় ২টায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

আটক যুবকের নাম মোঃ আক্তার মিয়া (৩০)। তিনি নালিতাবাড়ীর গোমরা এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম মৃত শাহ জালাল।

অভিযানে তার কাছ থেকে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং একটি Infinix মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১৩ হাজার টাকা।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালান দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago