দুমকি উপজেলার মহিলা ইউপি সদস্য রেজওয়ানা নাসরিন মালার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা ও টিউবওয়েল টাকা আত্মসাতের অভিযোগ!

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রেজওয়ানা নাসরিন মালার বিরুদ্ধে টিউবওয়েল দেয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ সিমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, দুই বছর আগে ইউপি সদস্য টিউবওয়েল দেয়ার কথা বলে সিমার কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। কিন্তু দুই বছরেও টিউবওয়েল না পেয়ে টাকা ফেরত চাইলে নানা টালবাহানার পর ২০ হাজার টাকা ফেরত দিলেও বাকি ১০ হাজার টাকা ফেরত দেননি বলে অভিযোগ। এছাড়া সিমার প্রতিবন্ধী স্বামী মিরাজের ভাতার ১২ হাজার ৩০০ টাকাও ইউপি সদস্যের মোবাইল সিম নম্বর ব্যবহার করে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।ভুক্তভোগী সিমা বেগম বলেন, “টিউবওয়েল পাইনি, টাকা ফেরতও দেননি। স্বামীর ভাতার টাকাও দিচ্ছেন না।” স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নে ভাতার কার্ডের নামে এমন অভিযোগ নতুন নয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযুক্ত ইউপি সদস্য রেজওয়ানা নাসরিন মালা ২৮ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “বরাদ্দ না পাওয়ায় টিউবওয়েল দেওয়া সম্ভব হয়নি। পরে টাকা ফেরত দিয়েছি। প্রতিবন্ধী ভাতার টাকাও যথাসময়ে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন।”
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক বলেন, “অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জিল্লুর রহমান সোহরাব বলেন, “পক্ষদ্বয়কে ডাকা হয়েছে। গ্রাম আদালতের নির্ধারিত তারিখে উভয়ের বক্তব্য শুনে অভিযোগের সুরাহার চেষ্টা করা হবে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago