জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই ঘোষণার পর ইসলামী রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে আটটি দল যৌথভাবে প্রধান উপদেষ্টার ঘোষণার নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ শেষে ইসলামী আট দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেন। প্রায় দেড় ঘণ্টার আলোচনা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আশা পূরণ হয়নি।
তাহের বলেন, “আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টার ভাষণ জনগণকে স্বস্তি দেবে। কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায়, এটি আকাঙ্ক্ষিত ফলাফল দিতে পারবে না। এই ভাষণ থেকে দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “ঐকমত্য কমিশনের দীর্ঘ নয় মাসের প্রচেষ্টা এখনও পূর্ণ সফলতা অর্জন করতে পারেনি। গণভোটের মাধ্যমে আগে থেকেই নির্ধারণ করা উচিত ছিল কোন সংস্কারগুলো জনগণ চায়। কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একসাথে হলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া জটিল হয়ে উঠবে।”
এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে— অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করা হবে। এতে নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।”
গণভোটে থাকছে চারটি প্রশ্ন
ক. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
খ. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে।
গ. সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য কমিশনের ৩০টি প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…