লকডাউনবিরোধী আন্দোলনে উত্তাল ঈশ্বরগঞ্জ

ফ্যাসিবাদী শক্তির তথাকথিত ‘অবৈধ লকডাউন’-এর নামে নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান জয়পুরী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নয়ন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ এবং সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করেন তারা। কোথাও বিশৃঙ্খলা দেখা দিলে তা মোকাবিলায় নেতাকর্মীরা মাঠে থাকবে বলেও জানান বক্তারা।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

53 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago