রাণীশংকৈলে ইউনিয়ন আ.লীগ সম্পাদকসহ দুই কর্মী আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। (১২ নভেম্বর) রাতে উপজেলার ৩নং হোসেনগাঁও ইউনিয়নের সিদলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় (৫৩) ও একই গ্রামের জয় প্রকাশ রায় (৩৫)। বিশ্বনাথ রায়ের পিতা মৃত নলিনী কান্ত রায় এবং জয় প্রকাশ রায়ের পিতা মৃত পুলিন চন্দ্র রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক বলেন, “সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবেই দুজনকে আটক করা হয়েছে।”

পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago