চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ই নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় ঐ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সভাপতিত্ব করেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. এসএম আতাউর রহমান রতন ও পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। সহকারি প্রধান শিক্ষক জহির রায়হান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের মা নাসিমা খাতুন ও কৃতি শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ। অনুষ্ঠানের শুরুতে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ডিজিটাল বোর্ডে নিজ বাড়িতে শিক্ষার্থীদের দৈনন্দিন কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ডিজিটাল বোর্ডে ক্লাসের সুবিধা ও উপকারিতাগুলো তুলে ধরেন প্রধান শিক্ষক। প্রদর্শন করা হয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদ পাওয়া শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদের উদ্ভাবনী হেক্সাগার্ড রোভার।
অনুষ্ঠানে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান বলেন, গুণগত শিক্ষা নিশ্চিতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অপকারিতা বা খারাপ দিকগুলো জানাতে হবে। তাদের বাস্তবমুখী শিক্ষা দিতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, বৃত্তি পরীক্ষা ও স্কুলের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…