মহাসড়কে অস্ত্রের মহড়াঃ আ.লীগের অবরোধে যান চলাচল বন্ধ

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধে স্থবির হয়ে পড়েছে ঢাকা–খুলনা ও বরিশাল মহাসড়ক।

বৃহস্পতিবার সকালে দলটির ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।

ভোর থেকেই আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ঢাল, তলোয়ার, রামদা, টেটা ও শরকি–জাতীয় দেশীয় অস্ত্র হাতে নিয়ে সড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে ওইসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার তিনটি পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। এখনো যান চলাচল বন্ধ রয়েছে।”

ফরিদপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago