ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতরণার অভিযোগে শিশির আহমদে নামের এক ছাত্রশিবিরের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিশির আহমদে ওই উপজেলার বলুহর গ্রামের সব্দুল সরকারের ছেলে। তিনি স্থানীয় বলুহর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রশিবির নেতা শিশির স্কুলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে চাকরি না পেয়ে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘শিশির আহমেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শিশিরকে আদালতে সোর্পদ করা হয়েছে।’
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…