রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত কোচে আগুনঃ দুই সন্দেহভাজন আটক

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনের আউটারে রাখা একটি পরিত্যক্ত ট্রেনের কোচে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দুজন সন্দেহভাজনকে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন যুবক ঘটনাস্থলের দিকে দ্রুত আসে এবং কিছুক্ষণের মধ্যেই কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

তেজগাঁও রেলওয়ে থানার এক কর্মকর্তা জানান, এটি পরিকল্পিত নাশকতার অংশ বলে মনে হচ্ছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগুনে কোচের ভেতরের কিছু কাঠামো পুড়ে গেছে।

সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনার মধ্যে এই ঘটনাটি ঘটলো। আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, এ সবকিছুই বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার রায় ঘিরে তৈরি উত্তেজনার সঙ্গে সম্পর্কিত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেশিরভাগ ঘটনাই ঢাকার বাইরে থেকে আসা ভাড়াটে লোক দিয়ে করানো হচ্ছে। উদ্দেশ্য—রাজধানীতে ভয় ও বিশৃঙ্খলা ছড়ানো।

নিরাপত্তাজনিত আশঙ্কায় বুধবার ভোর থেকে বিজিবি, র‌্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও টিএসসি সংলগ্ন সড়কগুলোতে। ডিএমপির ৫০টি থানায় টহল জোরদার করা হয়েছে, এবং রাত্রিবেলায় বিশেষ চেকপোস্ট ও তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ।

রেলওয়ে সূত্র জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং নাশকতার উদ্দেশ্যে সংগঠিত নেটওয়ার্ক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এম এ রশিদ

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago