“মাদক শুধু একজন নয়, গোটা প্রজন্মকে ধ্বংস করছে”- নকলা উপজেলার গণসংযোগ ও পথসভায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, যিনি গণসংযোগ শেষে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন,
“মাদক এখন শুধু একজন মানুষ নয়, গোটা প্রজন্মকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে—তাহলেই আমরা একটি আলোকিত সমাজ গড়তে পারবো।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণই তার অগ্রাধিকার। জনগণের সমস্যাগুলো সরেজমিনে জেনে তা সমাধানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
পথসভায় বক্তারা স্থানীয় যোগাযোগব্যবস্থা, কৃষি উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থানীয় জনগণও তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, জনগণের মতামতই উন্নয়নের মূল ভিত্তি—তাদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গণসংযোগ ও পথসভা শেষে এলাকার যুবকদের উদ্দেশে মাদকবিরোধী শপথ গ্রহণের আহ্বান জানানো হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সঞ্চার ঘটায়।
মোঃ শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago