বরিশালের যুবককে দুবাই নিয়ে বিক্রি : দুই জনের যাবজ্জীবন

ভালো বেতনে চাকরি দেয়ার প্রলোভনে বরিশালের এক যুবককে দুবাই নিয়ে মানব পাচারকারী চক্রের কাছে বিক্রি, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ বুধবার (১২ নভেম্বর) শেষ কার্যদিবসে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, যাবজ্জীবনের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে।
জরিমানার টাকা আদায় করে বাদীকে প্রদানের জন্য আদালত নির্দেশ দিয়েছেন বলেও তিনি (বেঞ্চ সহকারী) উল্লেখ করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার উত্তর কেরুয়া এলাকার মোশারেফ হোসেনের ছেলে শাহ ইমরান সাগর (৪৫) এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তপাড়া এলাকার আনসার আলীর ছেলে বাচ্চু মিয়া (৩৭)।
আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুন হাট এলাকার বাসিন্দা নবীন ফরাজীকে (২৮) দুবাই নিয়ে ভাল চাকরীর প্রলোভন দেখায় শাহ ইমরান সাগর।
এরপর সেই শর্তে ২০২৩ সালের ২৭ মার্চ নবীনকে দুবাই পাঠান শাহ ইমরান সাগর। দুবাই পৌঁছানোর পর নবীনকে মানবপাচার চক্রের সদস্যদের কাছে বিক্রি করে দেন বাচ্চু মিয়া।
এরপর তাকে আটকে রেখে নির্যাতন চালায় চক্রের সদস্যরা। পরে নবীন তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পাচারচক্রের সদস্যদের কাছে দেয়।
এরপর নবীনকে ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর দুবাইয়ে থাকা এক প্রবাসীর মাধ্যমে দেশে ফিরে আসেন নবীন।
তারপর ২০২৩ সালের ৩০ আগস্ট দুইজনকে আসামি করে বরিশাল মানব পাচার অপরাধ দমন আদালতে মামলা করেন তিনি।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই শিহাবউদ্দিন ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে উল্লেখিত রায় ঘোষনার পর দন্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago