কাউনিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগঃ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিলামখরিদা সদরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের মাঠের একটি অংশ দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা ও শারীরিক অনুশীলনের সুযোগ হারিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি এ বিষয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। কিন্তু দীর্ঘদিনেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন,অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের সীমানা নিয়ে কিছু জটিলতা আছে। শিক্ষা অফিসারকে তদন্ত করে সীমানা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারি করতে বলা হয়েছে। তাতে কথা না শুনলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উচ্ছেদ করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, যাতে বিদ্যালয়ের মাঠটি শিশুদের জন্য পুনরায় উন্মুক্ত করা যায়।
মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago