রংপুরে গত ২৪ ঘন্টায় আওয়ামী-যুবলীগের ৬ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় রংপুর মহানগর ও জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎তারা হলেন, মহানগর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মোকাররম, কল্যানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, নগরীর দর্শনা এলাকা ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী, ৬ নং কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মন্ডল ও দামোদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক।

‎পুলিশ জানায়, রংপুরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা চেষ্টার মামলা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago