কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম নির্বাচনী এলাকায় বিশাল মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে প্রচারনা শুরু করেছেন। বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও দূর্গাপুর ইউনিয়ন হয়ে পৌরসভায় হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে এ শোডাউন অংশ গ্রহণ করেন।
জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জনপ্রিয় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বুধবার নিজ নির্বাচনী এলাকা উলিপুরে রওনা দেন। তাসভীর উল ইসলাম উলিপুরে পৌঁছিলে নেতা-কর্মীরা তাকে অভ্যত্থনা জানায়। এ সময় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা শোডাউন করেন। মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা সংসদীয় আসনের তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল, দূর্গাপুর, বুড়াবুড়ি, হাতিয়া, ধামশ্রেনী, ধরনীবাড়ী ইউনিয়ন ও পৌরসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, আমাকে বিএনপির প্রার্থী ঘোষনা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। কুড়িগ্রামের চারটি আসনে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সংসদে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। এই এলাকার নদী ভাঙ্গন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করবো। জনগন আমাদের সাথে রয়েছে, আমাদের কোনো ভয় নেই। আসন্ন নির্বাচন যেন সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন।
মোটর সাইকেল শোডাউনে তাসভীর উল ইসলামের সহধর্মীনি ডা. রেয়ান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকারসহ ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার হাজার হাজার নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…