রাজশাহীতে গৃহবধূর বাড়ি থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাজশাহী জেলা অফিস সূত্রে জানা যায়, মুশরইল জলিলের মোড় গ্রামের বাসিন্দা মোসাঃ আলো (৪৪)-এর নিজ দখলীয় একতলা পাকা বাড়ির রান্নাঘর ও শয়নকক্ষে তল্লাশি চালায় ডিএনসি’র একটি অভিযানিক দল। এ সময় একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে রাখা ১০টি নীল রঙের জিপার প্যাকেটে মোট ২,০০০ পিস ইয়াবা, আরেকটি সাদা কাপড়ের ব্যাগে রাখা ৩টি জিপার প্যাকেটে আরও ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ২,৫৪৬ পিস ইয়াবার ওজন ২৫৪ দশমিক ৬ গ্রাম।
অভিযানকালে একই শপিং ব্যাগ থেকে মাদক বিক্রির নগদ ৮৬ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।
জব্দ টাকার মধ্যে ছিল— ১,০০০ টাকার ২৩টি, ৫০০ টাকার ৬৬টি, ২০০ টাকার ৪০টি, ১০০ টাকার ২০০টি, ৫০ টাকার ২০টি, ২০ টাকার ৮৪টি ও ১০ টাকার ১২টি নোট।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের রাজশাহীর পরিদর্শক রায়হান আহমেদ খান জানায় অভিযানের সময় আসামি মোসাঃ আলো পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(খ) ও ২৬(১) ধারায় চন্দ্রীমা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরিদর্শক আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। মাদকচক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago