বড়াইগ্রামে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লকডাউনের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বনপাড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় এক মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সদর মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামান মাসুদ লিটু, সাবেক আইন বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ ও বিএনপি নেতা আসাদ মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চোরা গুপ্তা হামলা, গাড়ি পোড়ানো ও মানুষ পোড়ানোর প্রতিবাদ জানিয়ে লকডাউন প্রতিহত করার ঘোষণা দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

19 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago