ইশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতির অভিযোগে আয়োজিত মানববন্ধনে হামলাঃ এনসিপি নেতা হাসপাতালে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, দালালচক্র ও সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করতে আসা এনসিপি নেতাসহ তিনজন গণহামলার শিকার হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।

গণপিটুনিতে আহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য মো. মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সংগঠক মাসুম বিল্লাহ এবং ছাত্রশিবির কর্মী শিহাব উদ্দিন। তাদের মধ্যে এনসিপি নেতা মোজাম্মেল হককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, দালাল চক্র ও সিন্ডিকেটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধনে অংশ নিতে গেলে একদল দালাল ও হাসপাতালের কিছু স্টাফ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে উপস্থিত জনতা কয়েকজনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. জাকির হোসাইন বলেন, মানববন্ধনকে কেন্দ্র করে হাসপাতালের বাইরে যে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আমি সরাসরি অবগত ছিলাম না। পরে শুনেছি, মানববন্ধন করতে আসা কিছু লোককে স্থানীয়রা প্রতিহত করেছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশকে জানানো হয়, তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago