বেরোবিতে ‘আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল রাকিব মুরাদ বলেন, “জুলাইয়ের অভ্যুত্থানের পরাজিত শক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।”

অন্য শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “দেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্ত শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেবে।”

শিক্ষার্থী রাইসুল ফারিদ বলেন, “যে কোনো অগণতান্ত্রিক ও দমনমূলক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা সবসময় সোচ্চার থাকবে।”

মিছিল শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন এবং অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago