সাবেক ডিসি আব্দুল রহিম মোল্লার সংবাদ সম্মেলনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন এক লিখিত প্রতিবাদ বার্তা প্রদান করেন, সম্প্রতি সাবেক ডিসি জনাব আব্দুল রহিম মোল্লা কর্তৃক জননেতা এডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে দেওয়া সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে।

আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাঁর নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এস. এম. শাহিন বলেন,

সাবেক ডিসি আব্দুল রহিম মোল্লা তাঁর সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ এনেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে ক্ষতিকর। জননেতা এডভোকেট ফজলুর রহমান একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন ধরে অষ্টগ্রাম ও আশপাশের এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, এডভোকেট ফজলুর রহমানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে কিছু মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সাবেক ডিসির সংবাদ সম্মেলন সেই ষড়যন্ত্রেরই অংশ। এই ধরনের অপপ্রচার অষ্টগ্রামের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”

এস. এম. শাহিন তাঁর প্রতিবাদ বার্তায় আরও উল্লেখ করেন, এডভোকেট ফজলুর রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন মানবিক মানুষ, সমাজসেবক এবং গণমানুষের নেতা। তাঁর সততা, ন্যায্যতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা প্রশ্নাতীত।
তিনি বলেন—
অষ্টগ্রামের উন্নয়ন ও বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এডভোকেট ফজলুর রহমানের ভূমিকা অপরিসীম। এমন একজন জননেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা ব্যর্থ হবে।”

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন কঠোর ভাষায় বলেন, আমরা রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে চলতে চাই। কিন্তু যদি ভবিষ্যতে আবারও এমন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়, তাহলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, সত্য যাচাই না করে কোনো বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করবেন না। সংবাদ প্রকাশে দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখুন।

এ সময় তিনি সকল বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা সত্যের পক্ষে, জনগণের পক্ষে। এডভোকেট ফজলুর রহমানের নেতৃত্বে অষ্টগ্রাম বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে। কোনো ষড়যন্ত্রই আমাদের আন্দোলন ও সংগঠনের অগ্রযাত্রা থামাতে পারবে না।

প্রতিবাদ বার্তা প্রদানের সময় উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago