দুমকির পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমকঃ ১৫ হাজার ৩০০ টাকায় বিক্রি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। বুধবার (১২ নভেম্বর) সকালে পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ ধরার জালে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে বড়সড় এই পাঙ্গাসটি। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব একটা দেখা যায় না।
মাছটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন মাছটি।
জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের শুরুতে মাঝে মাঝে পাঙ্গাস ধরা পড়ে, তবে এবার এত বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি। এতো বড় পাঙ্গাস আগে কখনও জালে পড়েনি।
স্থানীয়দের মতে, নদীর পানিতে সাম্প্রতিক সময় মাছের প্রাচুর্য বাড়লেও এত ওজনের পাঙ্গাস দেখা এক বিরল ঘটনা।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago