গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর এ ঘটনা ঘটে। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ের উত্তর পাশে, অর্থাৎ জেনারেল পোস্ট অফিস (জিপিও) সংলগ্ন পশ্চিম পাশের আইল্যান্ডের কাছে আকস্মিক এ বিস্ফোরণগুলো হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনানুযায়ী, একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হঠাৎ করেই ককটেলগুলো নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। পর পর বিস্ফোরণের শব্দে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার, উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জিরো পয়েন্ট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর আমরা পেয়েছি।খবর পাওয়ার পরপরই আমাদের থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলটি ঠিক আমাদের থানা এলাকায় পড়েছে কি না বা এর আইনগত দিক কী, তা কর্মকর্তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago