জামায়াতসহ ৮ দলের সমাবেশ অনুষ্ঠিতঃ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক করাসহ পাঁচ  দাবিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকেই আট দলের নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পল্টন মোড় এলাকা। সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই পল্টন মোড়ে জড়ো হতে থাকেন আট দলীয় নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

দুপুর দুইটার দিকে সমাবেশের কার্যক্রম শুরু হলেও দুপুর ১টার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে। রাজধানীর পল্টন, প্রেসক্লাব, বিজয় নগর, বায়তুল মোকাররম পর্যন্ত লোকে লোকারণ্য দেখা যায়। পল্টন মোড়েই পিকআপ ভ্যানে বানানো হয় সমাবেশের মঞ্চ। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এ সময় আট দলের নেতাকর্মীরা ‘নভেম্বরেই গণভোট-দিতে হবে, দিয়ে দাও’, ‘জুলাই সনদ বাস্তবায়ন-করতে হবে করতে হবে’, ‘আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।

বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁনসহ আট দলের শীর্ষ নেতারা।

এ আর জসিম

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

58 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago