“ওকালতি যারা করেন, তারা টাউট-বাটপার হয়” এমন কটূক্তি করায় বরিশালে বিএনপির সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা

আইনজীবী সমাজকে নিয়ে কটূক্তি করায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিএনপি আয়োজিত এক জনসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন ফরহাদ।

সেখানে তিনি আইনজীবী সমাজ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে বলেন;“ওকালতি যারা করেন, তারা টাউট-বাটপার হয়।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে আইনজীবী সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার পরদিন (৬ নভেম্বর) বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে মেজবাহ উদ্দিন ফরহাদকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ারসহ সিনিয়র সদস্যরা বলেন, ফরহাদ একজন রাজনীতিবিদ হয়েও আইনজীবীদের মানহানি করেছেন। তাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

বিতর্কিত বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পরলে মেজবাহ উদ্দিন ফরহাদ ৭ নভেম্বর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি ভুল স্বীকার করে বলেন, “আমি কারও প্রতি অবমাননাকর কিছু বলতে চাইনি, ভুলবশত ওই শব্দটি ব্যবহার করেছি, আমি আইনজীবী সমাজের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তবে আইনজীবীরা তার এই ক্ষমা প্রার্থনা অসত্য ও কৌশলী বলে দাবি করে মামলার পথে হাঁটেন।

বাদী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন বলেন, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এমন মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো দেশের পেশাজীবী সম্প্রদায়কে অপমানিত করেছে। তার বক্তব্যে আমরা ক্ষুব্ধ ও মানহানিকর পরিস্থিতির শিকার হয়েছি। তাই আইনের আশ্রয় নিয়েছি।

তিনি আরও জানান, এ মামলার মাধ্যমে সমাজে আইন পেশার মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার বার্তা যাবে।

উল্লেখ্য, এ বিষয়ে

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ওই মামলাটি আদেশের অপেক্ষায় রয়েছে।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago