বানারীপাড়ায় হত্যাকান্ডের শিকার কৃষকদল নেতা আঃ লতিফের মৃত্যুতে শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নিহত উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আঃ লতিফের শোকসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর)  বিকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি  ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সৈয়দকাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম  ও যুবদলের আহবায়ক আঃ রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি  ছিলেন বরিশাল জেলা কৃষকদলের সভাপতি মহসিন আলম, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান সালেহ প্রিন্স,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সিনিয়র সহসভাপতি আঃ সালাম প্রমুখ। এছাড়াও অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  রুহুল আমিন মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা মহিলা দলের সভাপতি ডেইজি বেগম,
,সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি দুলাল হোসেন, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত,  গত ২৭ সেপ্টেম্বর বিকেলে আসরের নামাজের পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়  দেলোয়ার হোসেন ঘরামীর সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল লতিফের (৫৫)। একপর্যায়ে দেলোয়ার হোসেন ঘরামীর নেতৃত্বে তাকে মারধর করে আহত করা হয়। গুরুতর আহত  আবদুল লতিফকে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বানারীপাড়া থানায় দেলোয়ার হোসেন ঘরামীসহ বেশ কয়েকজন স্থানীয় জামায়াত নেতা-কর্মীকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago