দামুড়হুদার হাউলী ইউনিয়ন নির্বাচনী পথসভায় বাবু খানের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার হাউলী ইউনিয়নে  বুধবার নির্বাচনী পথসভায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু’র আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার সময় ডুগডুগি হাউলী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন—দেশে আজ ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে। জনগণের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আছি। বাবু খানের আগমন শুধু একটি পথসভা নয়, এটি হবে জনগণের জাগরণের বার্তা। আমরা হাউলী ইউনিয়ন থেকে নতুন উদ্যমে ভোটের প্রস্তুতি নিচ্ছি।

প্রধান বক্তা রফিকুল হাসান তনু বলেন—দলীয় নেতা-কর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনের ভোট হবে জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। বাবু খানের এই সফর হাউলী ইউনিয়নে বিএনপির কর্মীদের নতুন প্রেরণা দেবে। সকল নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে এই পথসভা সফল করার আহ্বান জানাচ্ছি।

হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামান এর সঞ্চালনায় নির্বাচনী প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসার আবুল হাসেম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, হাউলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, সহ হাউলী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বাবু খানের আগমনকে ঘিরে বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে সর্বপ্রথম আজ বুধবার বেলা ৩টায় লোকনাথপুর হেলিপোর্ট মাঠে নেতা কর্মীরা নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু কে রিসিভ করে হাউলী ইউনিয়নের জয়রামপুর চৌধুরী পাড়া ঈদগাহ মাঠে প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এর পরে একে একে দামুড়হুদা সদর ইউনিয়নের পুড়াপাড়ায়, জয়রামপুর ইয়ুথ ক্লাব, ডুগডুগি পশুহাট সংলগ্ন, ছোটদুধপাতিলা এবং সবশেষে বড় দুধপাতিলায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হবে।

শেখ হাতেম, দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago